ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ফরাশি গোলরক্ষক শেভালিয়ারকে দলে ভেড়ালো পিএসজি

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক : লিলি থেকে ৪০ মিলিয়ন ইউরোতে ফরশি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে দলে ভিড়িয়েছে পিএসজি।

ক্লাবের ওয়েবসাইটে প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি এই তথ্য নিশ্চিত করেছেন। ২৩ বছর বয়সী এই গোলরক্ষকের সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি হয়েছে পিএসজির।

শেভালিয়ার এ সম্পর্কে বলেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে।’

ফ্রান্সের বেশ কিছু বয়সভিত্তিক দলে সুযোগ পেলেও এখনো জাতীয় দলে অভিষেক হয়নি শেভালিয়ারের।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে খেলা লিলি দলের সদস্য ছিলেন শেভালিয়ার। বিশেষ করে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ও এ্যাওয়ে ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন।

পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের শিরোপা জয় করেছে। এই শিরোপা জয়ে ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা দলকে সহযোগিতা করেছেন। ডোনারুমার সাথে দলে ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে ছিলেন রাশিয়ান মাতভে সাফোনোভ ও স্প্যানিয়ার্ড আরনাও টেনাস। এই দুজন অবশ্য এখনো পিএসজেিত রয়েছেন।

এবারের গ্রীষ্মে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে শেভালিয়ারকে দলে নিল পিএসজি। এর আগে ইতালিয়ান-ব্রাজিলিয়ান টিনএজার রেনাটো মারিনকে দলে ভিড়িয়েছে প্যারিসের জায়ান্টরা।

এদিকে ক্লাবের একটি ঘনিষ্ট সূত্রমতে জানা গেছে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস জানিয়েছেন এক নম্বর গোলরক্ষক হিসেবেই ক্লাবে যোগ দিয়েছেন শেভালিয়ার।

আগামী বুধবার ইতালিতে ইউরোপীয়ান সুপার কাপে পিএসজি টটেনহ্যামের মোকাবেলা করবে। তার আগেই শেভালিয়ারের ফ্রান্সে আসার প্রত্যাশা করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
১৪ বার পঠিত হয়েছে