ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ফরিদপুরে জুট মিলে আগুনে পুড়ল ৪ হাজার মন পাট

প্রতিনিধির নাম :

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে অবস্থিত আরএম জুট মিলের গোডাউনে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গোডাউনে থাকা প্রায় চার হাজার মন পাট। আগুনের খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিল কতৃপক্ষ জানায়, আজ ভোর সাড়ে চারটার দিকে মিলের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাটের গোডাউনে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মিল কতৃপক্ষ। মিল কতৃপক্ষ আরো জানান, আগুনে গোডাউনে থাকা চার হাজার মন পাট একেবারেই পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা। মিলের পাটের গোডাউনটি পুড়ে যাওয়ায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে জানান আরএম জুট মিল কতৃপক্ষ।

ফরিদপুর ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর চার ঘন্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাটের গোডাউনটি সম্পূর্ণ পুড়ে গেলেও ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতি এবং আগুনের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
২৪ বার পঠিত হয়েছে