ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

ফাঁসির রায় শুনেও হাসিমুখে বের হলেন আসামিরা

প্রতিনিধির নাম :

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে হামলা মামলার রায়ে ফাঁসির আদেশ দেওয়ার পরও আদালত থেকে হাসিমুখে বের হয়েছেন দণ্ডপ্রাপ্তরা। রায়ে আটজন আসামির মধ্যে সাতজনের ফাঁসির আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার রায়ের পর পুলিশ হেফাজতে আদালত থেকে বের করা হয় আসামিদের। এ সময় তাদেরকে হাসিমুখে দেখা যায়। কেউ কেউ আবার আঙুল উঁচিয়ে ধরেন। তাদের খুবই আত্মবিশ্বাসী দেখা গেছে।

আদালতে রায় শোনার পরও তাদের কারও চেহারাতেই অনুশোচনার কোনো চিহ্ন দেখা যায়নি। তারা উচ্চস্বরে বলতে থাকেন, ‘আল্লাহু আকবর, আমরা কোনো অন্যায় করিনি।’

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ওই সময়ও তাদের হাসিমুখে আদালতে প্রবেশ করতে দেখা গেছে।

আজ বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হলি আর্টিজান মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
৬ বার পঠিত হয়েছে