ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ফাইনালের ধাক্কাধাক্কিতে শাস্তি পেলেন ৫ ক্রিকেটার

প্রতিনিধির নাম :

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে ধাক্কাধাক্কির ঘটনায় বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।রবিবারে ওই ম্যাচ শেষে দুদলের ক্রিকেটারদের মাঠের মধ্যেই বাকযুদ্ধে লিপ্ত হতে এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শাস্তিপ্রাপ্তরা হচ্ছেন তওহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান।এদের প্রত্যেকেই আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন এবং প্রত্যেককে ৬টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।অন্যদিকে, ভারতের আকাশ সিং এবং রবি বিষ্ণয়কে পাঁচটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন, এই সাসপেনশন পয়েন্ট প্রযোজ্য হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গত রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ ভারতীয়দের সামনে যখন উদযাপনে ব্যস্ত বাংলাদেশ যুব দল, সেসময় টিভি সম্প্রচারের ক্যামেরায় দেখা যায় দুদলের খেলোয়াড়দের জটলা ও ধাক্কাধাক্কি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
১৩ বার পঠিত হয়েছে