ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ফিক্সিং সন্দেহে ২ ভারতীয় আটক

প্রতিনিধির নাম :

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে দুই ভারতীয়কে আটক করেছে শ্রীলংকা ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট। লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শ্রীলংকার ঘরোয়া ক্রিকেট লিগের ম্যাচে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছিল ডাম্বুলা-গল। খেলা চলাকালীন দুই ভারতীয় দর্শককে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। একটু পর পরই ফোনে কথা বলছিলেন তারা। তা দেখে তাদের আটক করা হয়।

লংকান ক্রিকেটের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুজন ভারতীয়কে আমরা সন্দেহজনক আচরণ করতে দেখি। সেটি এন্টি করাপশন ইউনিটের (এসিইউ) কর্মকর্তাদের জানাই। তারা তাদের আটক করে। বিষয়টি খতিয়ে দেখছে এ ইউনিট।

পুরো আইপিএলের আদলে হচ্ছে এ টুর্নামেন্ট। তবে তাতে খেলছেন শুধু দেশীয় ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, লাইমলাইটে নেই বলেই টুর্নামেন্টটিতে পাখির চোখ করেছেন ফিক্সাররা।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনো ধরনের প্রস্তাব পেলে যেন তারা দ্রুত সেটি জানান।

সম্প্রতি বোমা ফাটিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা। তাদের এক প্রতিবেদনে বিশ্বক্রিকেটে ফিক্সিংয়ের নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

এর পর শক্ত অবস্থান নিয়েছে এসএলসি। ফিক্সিং প্রতিরোধে সব কিছু ঢেলে সাজাচ্ছে তারা। এ নিয়ে পুরনো আইন সংশোধিত, পরিমার্জিত করা হয়েছে। স্পেশাল ফোর্স নিয়োগ দেয়া হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
১৬ বার পঠিত হয়েছে