ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেনী-২: আ’লীগের মনোনয়ন চান আরজু

প্রতিনিধির নাম :

ফেনী-২ আসনে ১৪ দলের প্রার্থী হতে চান জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য এম আজহারুল হক আরজু। তিনি ১৯৯৭ সাল থেকে ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউপির টানা ৪ বারের ইউপি চেয়ারম্যান।

এম আজহারুল হক আরজু বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফেনী-২ আসনে ১৪ দলের প্রার্থী হতে মনোনয়ন চেয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ও বর্তমান সরকারের সাফল্যের চিত্র জনগণের সামনে তুলে ধরতে দায়িত্ব দিয়েছেন।

তাই এলাকায় এসে সরকারের উন্নয়নের বার্তা ও আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।

আরজু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে দলীয় কোন্দল, স্বজনপ্রীতি, প্রতিহিংসার রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত যোগ্যতানুযায়ী সমমূল্যায়ন করা হবে।

১৯৯০ সালে সদর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন শেষে ১৯৯৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, ১৯৯৬ সালে ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেন। ২০০৪ সালে জেলা যুবলীগের আহ্বায়ক হন। এর আগে ২০০৩ সালে কারাগারে বসে ইউপি নির্বাচনে জয়লাভ করেন।

১/১১-এর ঘটনায় শেখ হাসিনাকে গ্রেফতারের প্রতিবাদ করায় লে. কর্নেল কামরুজ্জামানের নেতৃত্বে মেজর হায়দার ইউপি অফিস থেকে তাকে গ্রেফতার করেন। মুক্তি লাভের পর ফেনী পৌরসভা যুবলীগের অফিসে বৈঠক থেকে ফের গ্রেফতার হন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
৮ বার পঠিত হয়েছে