1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

ফের তাইজুলের আঘাত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
Bangladesh cricketer Taijul Islam (L) celebrates with teammates after the dismissal of Sri Lanka cricketer Dhananjaya de Silva during the first day of the second cricket Test between Bangladesh and Sri Lanka at the Sher-e-Bangla national cricket stadium in Dhaka on February 8, 2018. / AFP PHOTO / - (Photo credit should read -/AFP/Getty Images)

চাকাভাকে ফিরিয়ে দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। আবারো তিনিই শিকারী। এবার ওয়েলিংটন মাসাকাদজাকে মুশফিকুর রহিমের তালুবন্দি করে ফেরালেন বাঁহাতি স্পিনার। এ নিয়ে এখন পর্যন্ত তার শিকার ৪ উইকেট।

শেষ খবর পর্যন্ত ৭ উইকেটে ২৬৯ রান করেছে সফরকারীরা। এখন পথের কাঁটা হয়ে রয়েছেন মুর। ইতিমধ্যে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটি (৫৮) তুলে নিয়েছেন তিনি। এখন দেখার বিষয় তাকে ফিরিয়ে কত দ্রুত রোডেশিয়ানদের অলআউট করতে পারে বাংলাদেশ।

আগের দিনের ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পিটার মুর ৩৭ ও রেজিস চাকাভা ২০ রান নিয়ে খেলা শুরু করেন। যত দ্রুত সম্ভব সফরকারীদের গুটিয়ে দেয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চেষ্টাও চালান টাইগাররা। কিন্তু সাফল্য আসছিল না। তাদের পথে বাধা হয়ে দাঁড়ান মুর ও চাকাভা। ছন্দময় ব্যাটিং করেন তারা। বুক চিতিয়ে লড়তে থাকেন।

তবে হঠাৎই ছন্দপতন। খেই হারান চাকাভা (২৮)। শর্ট লেগে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ভাঙে ৬০ রানের জুটি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।

সিলেট টেস্টের প্রথম দিন দেখা গেছে ব্যাট-বলের দারুণ লড়াই। শন উইলিয়ামস (৮৮) ও হ্যামিল্টন মাসাকাদজার (৫২) ফিফটিতে আড়াইশ রানের কাছে গিয়ে পৌঁছেছে জিম্বাবুয়ে।

অন্যদিকে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি বাংলাদেশ। তাইজুল ইসলাম শিকার করেন ২ উইকেট। ফলে দিন শেষে দুই দল প্রায় সমানে-সমান থাকে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews