ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেফতার করেছে। বগুড়া রেলওয়ে স্টেশন রোড পিকআপ ষ্ট্যান্ডের সামনে কেন্দ্রীয় মসজিদ এর পশ্চিম পার্শ্ব থেকে মো. আলী হাসান (২৬) ও মো. হারুন অর রশিদকে (২৫) গ্রেফতার করে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্র জানায়, র‌্যাবের অভিযানিক দল বগুড়া রেল ষ্টেশন এলাকায় একদল অজ্ঞান পার্টির লোকজন অপেক্ষা করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বর্ষন গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. আলী হাসান ও বগুড়ার কাহালু উপজেলার ছেলে সাবাসপুর গ্রামের মো. শরীফ উদ্দিনের ছেলে মো. হারুন অর রশিদকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক কেমিক্যালস ২০ মিলি, ২টি মোবাইল ৩টি মোবাইল সিম, ১ রতি ১ পয়েন্ট ওজনের নাক ফুল ১টি ও নগদ ১ হাজার ৬৫ টাকাসহ আটক করে।

স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার এসএম মোর্শেদ হাসান জানান, গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্যরা বগুড়া জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিভিন্ন যানবাহনের চালক অথবা যাত্রীকে চেতনানাশক কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে টাকা-পয়সা, স্বর্ণলংকার ও যাবতীয় মালামাল লুটে নেয়। গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
৫ বার পঠিত হয়েছে