ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বগুড়ায় বাস উল্টে দুই শিশুসহ নিহত ৩

প্রতিনিধির নাম :

বগুড়ার শিবগঞ্জের রহবলে ‘রাহবার এন্টারপ্রাইজ’ নামে যাত্রীবাহী একটি বাস উল্টে দুই শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য লাশ গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনরা এলেই তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রাহবার এন্টারপ্রাইজের ওই বাসটি বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছার পরপরই চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে পাশের ধানের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বছর বয়সী এক ছেলে, এক কন্যা শিশু এবং ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় আহত ৬ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে খবর পেয়ে স্বজনরা গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। তারা এলেই নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
৪১ বার পঠিত হয়েছে