1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুব শিগগিরই দেশের সব টিভি চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকো। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সভা শেষে জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব টিভি চ্যানেল সম্প্রচারের পাশাপাশি সঠিক টিআরপি রেটিংয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন সংগঠনের নেতারা। তবে এক্ষেত্রে কোন কোম্পানির সঙ্গে কাজ করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এছাড়াও শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর চাপ কমাতে সব চ্যানেলকে পে চ্যানেলে পরিণত করা ও ক্লিন ফিডসহ এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews