ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

বছরের প্রথম তিন প্রান্তিক : সাড়ে ১১ কোটি টন কয়লা রফতানি রাশিয়ার

প্রতিনিধির নাম :

কয়লা রফতানি খাতে সোভিয়েত আমলের হারানো ঐতিহ্য ফেরানোর পরিকল্পনা বাস্তবায়নের পথে বেশ জোরেশোরেই এগিয়ে যাচ্ছে রাশিয়া। এ অগ্রযাত্রার পথে চলতি বছরের আগস্টে বড় ধরনের সফলতা দেখিয়েছিল দেশটি। এ সময় রাশিয়ার ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি কয়লা রফতানির রেকর্ড হয়েছিল। জ্বালানি পণ্যটির সম্মিলিত রফতানিতেও পিছিয়ে নেই রুশ রফতানিকারকরা। চলতি বছরের প্রথম তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে কয়লা রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়ে ১১ কোটি টন ছড়িয়ে গেছে। দেশটি থেকে কয়লা রফতানিতে এ গতিতে প্রবৃদ্ধি হলে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো বৈশ্বিক কয়লা রফতানি খাতেও দ্রুত শ্রেষ্ঠত্ব অর্জন করবে রাশিয়া। খবর রয়টার্স ও এসঅ্যান্ডপি গ্লোবাল।

রাশিয়ার সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম নয় মাসে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১১ কোটি ৪০ লাখ টন কয়লা রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি বেড়েছে ৪ শতাংশ। এর আগে গত আগস্টে কয়লা রফতানিতে নতুন রেকর্ড করেছিল রাশিয়া। এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৭২ লাখ টন কয়লা রফতানি হয়েছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। রাশিয়ার ইতিহাসে এটাই কয়লা রফতানির সর্বোচ্চ মাসভিত্তিক রেকর্ড। মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বাড়তি চাহিদার কারণে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে রাশিয়ার কয়লা রফতানিতে চাঙ্গাভাব দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

বাড়তি রফতানি চাহিদা পূরণের কারণে কয়লা উত্তোলন বাড়ানোর বিষয়ে জোর দিয়েছে মস্কো। রাশিয়ার সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম নয় মাসে রাশিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৩২ কোটি ৪০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত নয় মাসে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন ৭ শতাংশ বেড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। রুশ জ্বালানি মন্ত্রণালয়ের প্রাক্কলনের তুলনায় এ সময় দেশটির খনিগুলো থেকে অতিরিক্ত ৭০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে।

বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কয়লা উত্তোলন খাতে চাঙ্গাভাবের পেছনে বাড়তি রফতানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান চাহিদাও বড় প্রভাবক হিসেবে কাজ করছে বলে এক নোটে জানিয়েছে মেলবোর্নবিত্তিক অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংক। এতে বলা হয়, রাশিয়ায় বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়েছে। এ কারণে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোয় কয়লার চাহিদাও বাড়তি রয়েছে। একই সঙ্গে রেলওয়েসহ অবকাঠামো নির্মাণ খাতেও কয়লার চাহিদা তুলনামূলক বেশি রয়েছে। এসব কারণে অধিক পরিমাণে কয়লা উত্তোলনে মনোযোগ দিয়েছে মস্কো।

রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে কয়লা রফতানির দুটি কেন্দ্র (হাব) রয়েছে। একটি সেইন্ট পিটার্সবার্গের পাশে উস্ত-লুগা এক্সপোর্ট টার্মিনাল। এখান থেকে রেলপথে ইউরোপের দেশগুলোয় কয়লা রফতানি করে রাশিয়া। অন্যটি ভাসতোসনি কোল টার্মিনাল। এটি রাশিয়ার সবচেয়ে বড় কয়লা রফতানি কেন্দ্র। এখান থেকে সমুদ্রপথে দূরপ্রাচ্যসহ এশিয়ার অন্য দেশগুলোয় কয়লা রফতানি করা হয়। দুটি হাব থেকেই কয়লা রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া।

এ বিষয়ে কয়লা আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান কারবো ওয়ানের বিশ্লেষক অ্যালেক্সি কোজলভ জানান, ২০২০ সাল নাগাদ উস্ত-লুগা এক্সপোর্ট টার্মিনালের রফতানি সক্ষমতা ২০ শতাংশ বা ২ কোটি ৫০ লাখ টন বাড়ানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে মস্কো। অন্যদিকে একই সময়ের মধ্যে ভাসতোসনি বন্দর দিয়ে কয়লা রফতানির বার্ষিক সক্ষমতা বর্তমানের তুলনায় ৪ কোটি টন বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এসব প্রকল্প শেষ হলে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি কয়েক গুণ বাড়তে পারে। কয়লা রফতানি খাতে সোভিয়েত আমলের হারানো ঐতিহ্য ফেরাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এসব প্রকল্প পরিচালনা করছে রুশ সরকার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
১৪ বার পঠিত হয়েছে