1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বড় অঙ্কের জরিমানা গুনলো পাকিস্তানি ক্রিকেটাররা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

খেলাধুলা ডেস্ক : আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। সবচেয়ে বড় জরিমানা করা হয়েছে আমের জামালকে। তার বিরুদ্ধে অভিযোগ আছে রাজনৈতিক স্লোগান ব্যবহার করা ক্যাপ পরিধানের। গত অক্টোবরে পাকিস্তানে সফরে গিয়েছিল ইংল্যান্ড। জামালের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আসে এই সিরিজে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। প্রথম টেস্টে একটি সাক্ষাৎকারের সময় রাজনৈতিক স্লোগান ‘৮০৪’ লেখা ওই ক্যাপটি পরেছিলেন। ৮০৪’ লেখা ক্যাপটি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪।

২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। জামালের এই আচরণকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি। তাই পাকিস্তানি মুদ্রার হিসাবে সংখ্যাটা ১.৩ মিলিয়ন রুপি বা বাংলাদেশি টাকায় সাড়ে ৫ লাখের বেশি টাকা জরিমানা করা হয়েছে আমের জামালকে। জামালের পাশাপাশি আরো আরো সাত ক্রিকেটারকে জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে তিনজনকে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার সফরের সময় রাতে টিম হোটেলে দেরিতে ফেরায় ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের বাদ পড়ার পর ক্রিকেটারদের এমন শাস্তির খবর জানা গেল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews