ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

‘বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে রাজি যুক্তরাষ্ট্র’

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

শুক্রবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ সময় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে চাওয়ায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে স্বাগত জানান আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু সিরাম এ পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে। আর ভারত উপহার হিসেবে দিয়েছে ৩২ লাখ ডোজ। তবে, যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ এই ভ্যাকসিন রপ্তানি অনুমোদন দিতে সময় নিচ্ছে বলে জানান তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এখনও টিকা দেয়া সম্ভব হয়নি, তাই সরকার সেখানে খুবই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
৩ বার পঠিত হয়েছে