1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

‘বাংলাদেশের পতাকা কেড়ে নেয় ভারতের ক্রিকেটাররা !’ (ভিডিওসহ)

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়ে অখেলোয়াড়সুলভ আচরণ করলেন ভারতের যুব ক্রিকেটাররা। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতি এমনকী বাংলাদেশের জাতীয় পতাকা কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে!

রবিবার ফাইনাল ম্যাচ শেষে মাঠে তুমুল হট্টগোল শুরু হয়। এতে বাধ্য হয়েছে সম্প্রচার ক্যামেরা এড়িয়ে গেলেও মাঠে থাকা বেশ কিছু ক্যামেরায় ওই ঘটনার ভিডিও ধরা পড়েছে। তাতে দেখা যায়, বাংলাদেশের পতাকা কেড়ে নিয়ে ফেলার চেষ্টা করছেন এক ভারতীয় ক্রিকেটার!

গতকাল রাকিবুলের ব্যাট থেকে উইনিং শট আসার পরেই উল্লাসে মেতে ওঠে পুরো বাংলাদেশ দল। ডাগআউট থেকে পতাকা নিয়ে দৌড় শুরু করেন প্রান্তিক নওরোজ নাবিল, তানজিম হাসান সাকিব, শরীফুলরা। সেই সময় থেকে শুরু হওয়া উদযাপন চলেছে প্রায় মিনিট বিশেক ধরে।

বাংলাদেশ যখন জয়োল্লাস করছে তখন এক পাশ থেকে চেয়ে চেয়ে দেখছে ভারত। তবে উল্লাস থামিয়ে এক পর্যায়ে আকবর-শামিমরা করমর্দন করতে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে। তখনই শুরু হয় ঝামেলা।

ভারতীয় কয়েকজন ক্রিকেটার মেজাজ হারিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর চড়া হয়। কেউ কেউ মারার চেষ্টাও করেন। একটা সময় বাংলাদেশি ক্রিকেটারদের হাত থেকে জাতীয় পতাকা কেড়ে নেয় ভারতীয় কয়েকজন ক্রিকেটার।

পরে অবশ্য ম্যাচ অফিসিয়াল ও দুই পক্ষে কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে বাংলাদেশি ক্রিকেটারদের উদযাপন মুগ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। সংস্থাটির পক্ষ থেকে সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে বলা হয়েছে, বাংলাদেশ জানে কীভাবে উদযাপন করতে হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews