ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

প্রতিনিধির নাম :

প্রতিবারের ন্যায় এবারও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হযেছে দেশের দশ জন খ্যাতনামা লেখককে। বৃহস্পতিবার একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্ত লেখকেরা হলেন: কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধে স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় রফিকুল ইসলাম, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনিতে ফারুক মঈনউদ্দীন, নাটকে রতন সিদ্দিকী, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, শিশুসাহিত্যে রহীম শাহ এবং ফোকলোরে সাইমন জাকারিয়া।

২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ওই দিন প্রধানমন্ত্রী এই দশ গুণী লেখকের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কার হিসেবে থাকবে ৩ লাখ টাকা, সনদপত্র ও ক্রেস্ট।

এসময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি, কেএম মুজাহিদুল ইসলাম, জালাল আহমেদ, মোহাম্মদ মিজানুর রহমান, সংস্কৃতি উপবিভাগের উপপরিচালক নূরুন্নাহার খানম, জনসংযোগ বিভাগের কর্মকর্তা কবি পিয়াস মজিদ প্রমুখ।

উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তনের জন্য ৬০ বছর অর্থাৎ হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করছে। ১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত ৩০৭ জন লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
৭ বার পঠিত হয়েছে