ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বারিধারা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনো কাণ্ডে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সেলিম প্রধান, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান, সাইমুম ইসলাম।

অভিযানে ৭টি সীসা স্ট্যান্ড, ৫টি সীসার পাইপ, ৫টি সীসার প্যাকেট, ৫টি সীসার প্লাস্টিকের কৌটাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। এরইমধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানায়, অবৈধ মাদক সীসা বিক্রি হচ্ছে এমন খবরে বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত নেক্সাস ক্যাফে প্যালেসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
৩৭ বার পঠিত হয়েছে