ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার Logo পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

বার্সায় ফিরতে চান নেইমার

প্রতিনিধির নাম :
রাজিল তারকা নেইমার তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা।
নেইমার ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান। তবে এক বছর না পেরোতেই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে।
স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগও করেছেন নেইমারের প্রতিনিধিরা। তবে দলবদলটিতে আগ্রহ প্রকাশ করলেও শেষমেশ তা সম্পন্ন করতে পারেননি তিনি। মুন্দোর মতে বার্সেলোনায় ফিরতে ক্লাবটির উচ্চপদস্থ লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন নেইমার।
তবে এএসের মতে, নেইমার বার্সায় ফিরতে চাইলেও তা খুব সহজ হবে না। প্রথমত বার্সেলোনার ম্যানেজার এবং টেকনিক্যাল দলের সম্মতি প্রয়োজন হবে এতে। দ্বিতীয়ত, পিএসজিকেও সম্মত হতে হবে। তৃতীয়ত, তাকে দলে ফেরানোর জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থও বার্সার কোষাগারে থাকতে হবে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
৩ বার পঠিত হয়েছে