1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, বায়োইকোনমি রেজুলেশন গৃহীত রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা জান্তা ঘাঁটিসহ মালির বিভিন্ন জেলায় সংঘর্ষ রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১ ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক

বিএপিএলসির নতুন সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২০২৬-২০২৭ কার্যকালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ভোটে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ সভাপতি এবং সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ সভাপতি নির্বাচিত হন।

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ ও প্রভাবশালী সংগঠন বিএপিএলসি সম্প্রতি বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করে।

নতুন নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, দেশ গার্মেন্টসের চেয়ারম্যান রোকেয়া কাদের, আমরা নেটওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মো. নুরুন নেওয়াজ, শাহজালাল ইসলামি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ, এনার্জিপ্যাক পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান, রবি আজিয়াটার পরিচালক শরীফ শাহ জামাল রাজ, পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জাফর আহমেদ পাটওয়ারী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. শরীফ হাসান, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম আখন্দ, রংপুর ফাউন্ড্রির পরিচালক চৌধুরী কামরুজ্জামান, প্রভাতী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা এবং ই-জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল এমরান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews