ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত

প্রতিনিধির নাম :

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় জেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।

বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ তেঁতুলিয়া থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। এ সময় নিহত আল আমিনের বড় ভাই মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে তার দাফন সম্পন্ন হবে।

বিজিবি জানায়, নিহত আল আমিনের মরদেহ ফেরত আনার জন্য কূটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার মরদেহ ফেরত দেয় বিএসএফ।

প্রসঙ্গত, গত ৮ মার্চ ভোরে পঞ্চগড়ের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আল-আমিন নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। নিহত আল আমিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
১১ বার পঠিত হয়েছে