ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইয়ুথ লিগ ও ‘এসপোয়ার’-এ বদলে যাচ্ছে পিএসজির তারকা তৈরির কাঠামো Logo বিজিবির অভিযানে উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হলো জাদুঘরে Logo রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা জেলেনস্কির Logo কৃষক ধরে রাখতে কৃষিকে লাভজনক করার তাগিদ রাষ্ট্রপতির Logo ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান Logo গ্যালাতাসারেকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষে বার্সেলোনা Logo টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকার বিবেচনার সুপারিশ Logo মধ্য এশিয়ার পাঁচ দেশের বৈঠকে যোগ দিতে উজবেকিস্তান যাচ্ছেন রুবিও Logo জাতীয় সংসদ ভবনে সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo ভেজালবিরোধী অভিযানে ৬৪ জেলায় খাদ্য পরীক্ষার উদ্যোগ, মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিজিবির অভিযানে উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হলো জাদুঘরে

নিজস্ব প্রতিনিধি

জেলায় বিজিবির অভিযানে উদ্ধার করা ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তিটি প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার বিকেলে ৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এমএম জিল্লুর রহমান এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বিকেলে সাড়ে ৪ টায় আদালতের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি উদ্ধারকৃত মূর্তিটি জেলার কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ১১ আগস্ট চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে দিনাজপুর সদর উপজেলার চাতরাপাড়া এলাকা থেকে ১ ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের ১টি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মূর্তিসহ আটক ব্যক্তিকে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। তবে থানায় মূর্তিটি সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সেটি ৪২ বিজিবির হেফাজতে রাখা হয়েছিল।

পরবর্তীতে গত ৭ অক্টোবর দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. শামিউল ইসলামের আদেশ মতে উদ্ধার করা মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মূর্তিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বাসসকে বলেন, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অমূল্য নিদর্শন। এসব প্রাচীন নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। তাই প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার করা প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সে গুলোর সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।

দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র পাচার, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৪৮ মিনিট আগে
১২ বার পঠিত হয়েছে