1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

‘বিদ্রোহী’ মেসিতে মুগ্ধ ম্যারাডোনা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৫ আগস্ট, ২০১৯

গেল কোপা আমেরিকায় লিওনেল মেসির নতুন এক রূপ দেখেছে বিশ্ব। যেখানে চিরচেনা সৌম্য-শান্ত রূপ ছেড়ে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মহাতারকার এমন ‘গুণে’মুগ্ধ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, করেছেন প্রাণখোলা প্রশংসাও।

বার্সেলোনা তারকা গেল কোপা আমেরিকার শুরু থেকেই বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার ছিলেন। সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারার পর ম্যাচের রেফারিংকে প্রশ্নবিদ্ধ করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখার পর ক্ষুব্ধ মেসি জানান, আগের ম্যাচের প্রতিক্রিয়ায় বাজে মন্তব্য করার ফলেই এই লাল কার্ড দেখতে হয়েছিল তাকে।

এমন মন্তব্যের ফলে নিষেধাজ্ঞা আর অর্থদণ্ডের মুখোমুখি হতে হলেও কিংবদন্তি ম্যারাডোনার ভূয়সী প্রশংসাই পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেন, ‘আমার বারবারই মনে হয়েছে সে মেসি ম্যারাডোনা। আমি ওকে অনেক বেশি বিদ্রোহী রূপে দেখেছিলাম। তার মনের কথাটাই বলেছে সে। এবং সে মাঠের খেলায় জিতেছে, অন্য কারো দয়ায় নয়।’

নেতৃত্বগুণ, দেশের প্রতি নিবেদন নিয়ে কম গঞ্জনা সইতে হয়নি মেসিকে। জাতীয় সংগীতে গলা না মেলানোর জন্য সমালোচিত হয়েছিলেন। গেল বছরই মেসির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুলে ম্যারাডোনা বলেছিলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ কয় বার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় তাকে! এবার সেই ম্যারাডোনাই মুগ্ধ মেসির নিবেদন আর নেতৃত্বগুণে, ‘এই মেসিকে আরো বেশি পছন্দ করি আমি। সে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, পোষা কুকুরের সঙ্গে খেলছে, বিয়ার পান করছে। জাতীয় সংগীতে গলা না মেলানোর জন্য সমালোচিত হওয়া মেসির সঙ্গে এর পার্থক্য বেশ! মেসি যা করে আর্জেন্টিনার ভালোর জন্যই করে।’

ফুটবল ছাড়ার পর থেকেই ফিফা আর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন ব্যাপারে সমালোচনা করেছেন ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছাড়ার সময় তো এএফএকে ‘দুর্নীতিগ্রস্ত’ই বলে বসেছিলেন! এ ব্যাপারে ম্যারাডোনার ভাষ্য, ‘সেপ ব্ল্যাটার (সাবেক ফিফা সভাপতি) আর হুলিও গ্রান্দোনার (সাবেক এএফএ সভাপতি) বিরুদ্ধে ২৫ বছর আমি লড়ে গেছি কারণ আমি খেলাটাকে সমর্থন করি। তারা আমাকে কিনতে পারেনি। আমি খেলোয়াড়দের সমর্থন করেছিলাম। আর আজ দেখুন! আজ আমি মহারথীদেরও পাচ্ছি আমার পাশে!’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews