ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

বিয়ের পরও সেই পুরনো রোগে আক্রান্ত বিরাট কোহলি!

প্রতিনিধির নাম :

কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্টের প্রথমদিনেই পড়ল ১৩টি উইকেট। ভারতের পেস আক্রমণে সামনে দাঁড়াতে না পেরে ২৮৬ রানে অলআউট প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৮ রান ভারতের।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই ব্যর্থ হলেন বিরাট কোহলি। মর্নি মরকেলের বলে খোঁচা দিয়ে মাত্র ৫ রানেই প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক।

ভারতীয় গণমাধ্যমে খবর, বিদেশের ঘাসের পিচে অফ স্টাম্পের বাইরের বলে বিরাটের সমস্যা রয়েছে। ইংল্যান্ড সফরের সময় তা ধরা পড়েছিল। সেই পুরনো রোগেই এবার কেপটাউনে ধরা দিলেন বিরাট কোহলি।

গত মাসে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট কোহলি। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টোয়েন্টিতে দেখা যায়নি এই ভারতীয় সেনসেশনকে। ধারণা করা হচ্ছিল, ফিরেই বড় ইনিংস খেলবেন বিরাট। কিন্তু বিয়ের পর জীবনের নতুন ইনিংস শুরু হলেও আগের সেই রোগ থেকে বেরিয়ে আসতে পারলেন না ভারত অধিনায়ক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
২৩ বার পঠিত হয়েছে