ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে দু’দিনে পাঁচজনের মৃত্যু

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:  মুন্সিগঞ্জে মদ্যপানের কারণে দুই দিনে পাঁচজনের মৃত্যু ও অসুস্থ হয়ে আরও দুই জন হাসপাতালে ভর্তি ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা বহলেন- কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের বাচ্চু বেপারী (৬৫) একই ওয়ার্ডের আবুল মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী (৭০), রহমতুল্লাহ (৬৫), সদর উপজেলার নুরপুকুরপাড় এলাকার আমির হোসেন(৬০) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার আলামিনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে একসাথে বসে নেশাজাতীয় পানি পান করে ভুক্তভোগীরা। যা মূলত ঘোড়া এবং গরুর খুড়ে ঘা হলে ওই ঘায়ে ব্যবহার করা হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পরে। একে একে মৃত্যুবরণ করে পাঁচজন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎস মাসুদুর রহমান বলেন, শুক্রবার রাত ৮টার দিকে একজন রোগি এসেছিলো। বৃহস্পতিবার রাতে তারা কিছু পানীয় খেয়ে অসুস্থ হয়েছিলো বলে জানিয়েছে। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, টঙ্গিবাড়ীতে তিনজন ও সদরে দু’জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

সূত্র: যমুনা টিভি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২৪ বার পঠিত হয়েছে