ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন কিনা, যা বলছেন বুলবুল

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:     বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে ব্যাপক নাটকীয়তা তৈরি হয়েছে। কোন ক্লাবগুলোর কাউন্সিলররা চূড়ান্তভাবে নির্বাচনে ভোট দিতে পারবেন, সে বিষয়ে আদালতের মাধ্যমে ফয়সালা এসেছে ভোটের আগের দিন। এদিকে ‘নোংরামির’ অভিযোগ তুলে তামিম ইকবালসহ একাধিক ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।

রোববার (৫ অক্টোবর)  সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘যে যে এখানে আসছে না বা বয়কট করেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলব না।’

এদিকে তামিম ইকবাল সরাসরি আঙুল তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও পক্ষপাত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তামিম। তাই বিসিবি সভাপতিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, উপদেষ্টা কি সত্যিই নির্বাচনে প্রভাব বিস্তার করছেন?

এ প্রশ্নে বুলবুলের জবাব, ‘শুধু সুষ্ঠু নির্বাচন না, (উপদেষ্টা) চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’

এদিকে আগামীকালের নির্বাচনে কে তাকে ভোট দিলেন বা ভোট দিলেন না, সে ব্যাপারে তার কিছু যায় আসে না বলে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে যারা ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না, কেউ যদি মনে করেন আমি যোগ্য না, যেকোনো সময় চলে যাব।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২৩ বার পঠিত হয়েছে