ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

বুরুন্ডির কাছে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

প্রতিনিধির নাম :

বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। বুরুন্ডির হয়ে জসপিন শিমিরিমানা তিনটি গোলই করেছেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটা দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন মরিশাসের বিপক্ষে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামে জেমি ডের শিষ্যরা। ম্যাচের ৪ মিনিটেই ইনজুরিতে পড়েন মতিন মিয়া। তাকে উঠিয়ে মাহবুবুর রহমান সুফিলকে মাঠে নামানো হয়। ৮ মিনিটেই মোহাম্মদ ইব্রাহিম গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট দ্বিতীয় পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। উল্টো ম্যাচের ৪৩ মিনিটে ব্লানচার্ড গাবোজিজার বাড়ানো বলে গোল করেন বুরুন্ডির ফরোয়ার্ড জসপিন শিমিরিমানা। আর প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বুরুন্ডি।

দ্বিতীয়ার্ধ্বে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে জেমি ডের শিষ্যরা। বেশ কয়েকটি ভাল সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৭৯ মিনিটে জসপিন তার হ্যাটট্রিক পূর্ণ করেন। ডানদিক দিয়ে তার নেওয়া কোণাকুনি শট রানাকে পরাস্ত করে জালে আশ্রয় নেয়। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুন্ডি। অন্যদিকে বুরুন্ডির কাছে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
১১ বার পঠিত হয়েছে