ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, একই পরিবারের ৩ জন নিহত

প্রতিনিধির নাম :

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে এক শিশু। শুক্রবার গভীর রাতে তৈলঘাট বরাবর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতেই রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) লাশও উদ্ধার হয়েছে। তবে রোজিনার শিশু সন্তান আবিদ (৫) এখনো নিখোঁজ।

সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, মানিক-৩ নামে একটি লঞ্চের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী খেয়া নৌকাটি ডুবে যায়। উদ্ধারকৃত লাশ স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান অব্যাহত রেখেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
৯ বার পঠিত হয়েছে