1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মাস্টারেরবাড়ি সীমান্ত থেকে রেজাউল করিম (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। রেজাউল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর (ডাঙাপাড়া) এলাকার আব্দুল জলিলের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাবপিলার সীমান্ত পথে ১০/১২ জনের একটি দল গরু আনতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারী দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ভারতের কোচবিহার জেলার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রেজাউলকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে শনিবার সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হলেও বিএসএফ সদস্যরা তা প্রত্যাখান করে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ মুনীরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে উভয় দেশের কয়েকজন গরু পারাপারকারী রাখাল সীমান্তে জড়ো হয়েছিল। এমন খবর পেয়ে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে রেজাউল নামে একজনকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে শনিবার সকালে কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews