ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম :

শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে ইস্রাফিল (৬০) নামে এক বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মালাকুচা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী আমেনা বেগম ওরফে লাল ভানু বাদী হয়ে প্রতিবেশী আমিজল হকসহ ৯জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, মালাকোচা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ইস্রাফিল। তার প্রতিবেশী মৃত উসমান গণি ওরফে বাদশা মিয়ার ছেলে আমিজল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে গরু নিয়ে শত্রুতা চলছিল। এরই জের ধরে আমিজল হক তার লোকজন নিয়ে প্রায় এক মাস আগে ইস্রাফিলের বাড়ি থেকে জোর পূর্বক দুটি গরু নিয়ে যায়। এনিয়ে তার ছেলে লাল চান বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিজল হক তার লোকজন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্রাফিলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে ওই গ্রামের আইমছ আলী ওরফে বগা মিয়ার ধান ক্ষেত সংলগ্ন কাঁচা সড়কের পাশে নিয়ে তার গলা কাটে।

এ সময় তারা মৃত ভেবে সেখানে তাকে ফেলে রেখে যায়। পরে ইস্রাফিলের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, অবস্থা আশংকাজনক দেখে তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সেখানে তার অবস্থা আরো বেগতিক দেখে জেলা সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরেই তার মৃত্যু হয়। এনিয়ে নিহত ইস্রাফিলের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে আমিজল হকসহ ৫/৬ জনের নামে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আমিজল হককে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
৫ বার পঠিত হয়েছে