ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে রিফাতের হাফ সেঞ্চুরি

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশি যুবাদের হয়ে ম্যাচে হাফসেঞ্চুরি  করেছেন ওপেনার রিফাত বেগ

গত রাতে ব্রিস্টলে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে  টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভাল সূচনা করে বাংলাদেশ। ৫৫ বলে ৫০ রানের সূচনা করেন দুই ওপেনার রিফাত ও জাওয়াদ আবরার। জুটিতে ২৩ বলে ব্যক্তিগত ২৩ রান তুলে সাজঘরের পথ ধরেন আবরার।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিমের সাথে ৪৬ রানের জুটি গড়ে থামেন রিফাত। এই জুটিতে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আগের ম্যাচের মত এবারও ৫১ রান করেন রিফাত।

১৭তম ওভারের শেষ বলে রিফাত ফেরার ১ ওভার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করে বাংলাদেশ। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।

অধিনায়ক আজিজুল ১৯ ও রিজান হোসেন ২ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের জেমস ফ্লেডম্যান ও জেএ নেলসন ১টি করে উইকেট নেন।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৭ রানে এবং দ্বিতীয়টি ইংল্যান্ড ৪ উইকেটে জিতেছে। ফলে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

আগামীকাল বেকেনহামে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ইংল্যান্ডের যুবারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
৭ বার পঠিত হয়েছে