ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম :

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহসান (৪০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসান সাদিপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, আহসান রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার ও তার বন্ধুরা। এ সময় আহসান বিষয়টি সমাধানের চেষ্টা করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
১৭ বার পঠিত হয়েছে