ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রতিনিধির নাম :

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত ‘গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০১৯’-এ ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১তম। আর এতেই বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে আগের বছরের তুলনায় ছয় ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আগের বছর এই অবস্থান ছিল ২৫তম। সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সফলতা দেখিয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশে ৩১টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় সাতজন। ২০১৭ সালের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের পরিমাণ কমেছে ৭০ শতাংশ। ওই বছর আটটি সন্ত্রাসী সংগঠন হামলা পরিচালনা করেছিল।

এর মধ্যে পাঁচটি সংগঠনই ২০১৮ সালে কোনো হামলা পরিচালনা করেনি। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকারের কঠোর নীতি বেশ কাজে এসেছে বলে উল্লেখ করা হয়েছে। মূলত ২০১৬ সালে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদ দমনে কঠোর হয় বাংলাদেশ। সরকার এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দ্রুত কাটিয়ে ওঠে। এর ফলে সূচকে এমন উন্নতি। এবার সূচকে মোট ১০ স্কোরের মধ্যে ৫ দশমিক ২০৮ পেয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের উন্নতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া ভুটান (১৩৭), নেপাল (৩৪) ও শ্রীলঙ্কাও (৫৫) বেশ উন্নতি করেছে। ভারত (৭) ও পাকিস্তান (৫) কিছুটা উন্নতি করলেও সার্বিক অবস্থান এখনও উদ্বেগজনক।

৯ দশমিক ৬০৩ স্কোর নিয়ে সন্ত্রাসবাদকবলিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তান। এরপরই আছে ইরাক, নাইজেরিয়া ও সিরিয়া। ২০১৮ সালে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হামলা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমলেও এই দেশগুলোতে তা বেড়েছে। বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনে বিশ্বের ১০টি দেশের মধ্যে নয়টিই উন্নতি করেছে।

সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র (২২) ও যুক্তরাজ্য (২৮)। এ ছাড়া মিয়ানমার ২৬তম ও সৌদি আরব ৩০তম অবস্থানে রয়েছে। গত বছর সন্ত্রাসবাদী কোনো কার্যক্রম ঘটেনি ২৬টি দেশে। শূন্য স্কোর নিয়ে দেশগুলো একসঙ্গে সর্বশেষ ১৩৮তম অবস্থানে রয়েছে। এই তালিকায় সিঙ্গাপুর, পর্তুগাল, উত্তর কোরিয়া, ওমানের মতো দেশ রয়েছে। শূন্য দশমিক ০১ স্কোর নিয়ে এদের পরেই আছে ভুটান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে