ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

ব্যাংকের সিএসআরের অর্থ যাবে পর্যটন খাতে

প্রতিনিধির নাম :

ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতার( সিএসআর) অর্থ দেশের পর্যটন খাতে ব্যয় করা যাবে বলে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে এই শিল্পের বিকাশে স্থানীয় বিশ্ব ঐতিহ্য চিহ্নিত এলাকা, ঐতিহাসিক নির্দশন ও ধর্মীয় স্থাপনা, কৃষ্টি ও কালচার, প্রাকৃতিক সম্পদ, অরণ্য পাহাড়, হাওরকে ভিত্তি করে পর্যটন আকর্ষণ, পর্যটন এলাকার সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের সুবিধাদি প্রবর্তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন সেখানে সিএসআর কার্যক্রমের আওতায় অর্থ সহায়তার মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব বিবেচনায় সিএসআর কার্যক্রমের আওতায় এই খাতে উল্লেখযোগ্য হারে ব্যয় বরাদ্দ বাড়ানোসহ অর্থ সহায়তা দিতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
৫০ বার পঠিত হয়েছে