1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ব্রাজিলে ফুটবল ক্লাবে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

ব্রাজিলের একটি ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ফ্লেমিঙ্গো ফ্রাইডেতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি’র

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রিওডি জেনিরোর ভারগেম গ্র্যান্ডে ডিস্ট্রিক্টের ফ্লেমিঙ্গো ক্লাবের অনুশীলন কেন্দ্রের ডরমেটরিতে আগুন লাগে। সেসময় সেখানে কিশোর ফুটবলাররা ঘুমাচ্ছিলেন। সবার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। প্রায় দুই মাস আগে উদ্বোধন হওয়া অনুশীলন কেন্দ্রের ভেতরেই ফুটবলারদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

হতাহতরা সবাই কিশোর ফুটবলার বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গত বছরই ৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো খরচ করে ওই অনুশীলন কেন্দ্র তৈরি করেছিল ফ্লেমিঙ্গো। এই ক্লাবেই খেলেছিলেন জিকো, লিওনার্দো, জুনিয়রের মতো সেরা ফুটবলাররা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews