ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল Logo বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক Logo চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

বড় শাস্তি হতে পারে সাব্বিরের!

প্রতিনিধির নাম :

বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাব্বির রহমান এবার ভালোই ফেঁসেছেন। কিশোর দর্শককে মারধর এবং ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে ব্যবহারের কারণে এবার বড় শাস্তি হতে যাচ্ছে তার।

বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, সাব্বিরের বিরুদ্ধে আসা প্রতিবেদন নিয়ে সোমবার বসা হবে। প্রয়োজন মনে হলে সাব্বিরকেও ডাকা হবে।

তিনি আরও জানান, সাব্বিরের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। প্রথমত সে এক কিশোর দর্শককে মারধর করেছে। দ্বিতীয়ত ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে ব্যবহার করেছে।

এসব ঘটনায় ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদন অনুযায়ী সাব্বির আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন।

এসব অপরাধের শাস্তি হিসেবে সাব্বিরের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন।

তবে ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন অন্য কথা। তাদের মতে এবার সাব্বির বড় শাস্তি পাবেন। সেটি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ হতে পারে কিংবা ছয় মাস নিষিদ্ধ হতে পারেন ঘরোয়া ক্রিকেট থেকে।

এর আগেও বিভিন্ন নেতিবাচক ঘটনায় শাস্তি পেয়েছেন সাব্বির। কখনও তার নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট, কখনও হয়েছে আর্থিক জরিমানা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
১১ বার পঠিত হয়েছে