1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ভাগ্যের জোরে শিরোপা জিতল ভারত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

ভাগ্যের জোরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সোমবার ভুটানের রাজধানী থিম্পুর চংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রাখে ভারত।

মাঠের লড়াইয়ে শক্তিশালী ভারতের সঙ্গে সমান তালে লড়াই করে গেছে লাল সবুজের মেয়েরা। এ সময় চ্যাম্পিয়নদের চেয়ে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যের কারণে গোল করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের কিশোরীরা। তবে আক্রমণে পিছিয়ে ছিলনা ভারতও। কিন্তু বাংলাদেশের গোল রক্ষকের দৃঢ়তায় সফল হতে পারেনি তারাও।

শেষ পর্যন্ত টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে হার মানে বাংলাদেশ। এ সময় নির্ধারিত ৫টি শটের মধ্যে ভারতীয় নারীরা সবকটি গোল আদায় করেত পারলেও শুরুর শটে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে শিরোপা নিয়ে দেশে ফেরা হল না বাংলাদেশের কিশোরীদের। কিন্তু তাদের অসাধারণ দক্ষতায় মুগ্ধ দেশের অগণিত ফুটবল অনুরাগী।

এর আগে, স্বাগতিক ভুটানের কিশোরীদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের কিশোরীরা। পরের ম্যাচে তারা নেপালকে হারায় ২-১ গোলে। লীগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

অপরদিকে প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারানো ভারত তাদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভুটানকে উড়িয়ে দিয়েছে ১০-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে। টুর্নামেন্টের প্রথম আসরে তিন ম্যাচের সব কটিতে জয়ের মাধ্যমে শিরোপা লাভ করেছিল বাংলাদেশ। কিন্তু ভুটানে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে ভারতের কাছে একমাত্র গোলে পরাজিত হয় বাঘিনীরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews