1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ভারতীয় সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

ভারতীয় সাবেক ক্রিকেটার মনোজ প্রভাকরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন এক বৃদ্ধা। শুধু ক্রিকেটার একা নন, তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও মামলা ঠুকেছেন তিনি। বৃহস্পতিবার নয়াদিল্লির মালব্যনগর থানায় এ মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মনোজ, তার স্ত্রী ফারহিন প্রভাকর, ছেলে, সহকর্মী সঞ্জীব গোয়েলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন সন্ধ্যা শর্মা পণ্ডিত নামে এক বৃদ্ধা। এ ছাড়া এ মামলায় আরও দুজনের নাম রয়েছে। প্রতারণা ছাড়াও সবার বিরুদ্ধে জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, দিল্লিতে সন্ধ্যা শর্মার ফ্ল্যাট জবরদখল করেছেন মনোজসহ বাকিরা। দীর্ঘ সময় লন্ডনে ছিলেন ওই বৃদ্ধা। সেই সুযোগে কাজটি করেন তারা। এখানেই শেষ নয়; ওই ফ্ল্যাট ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেন মনোজরা।

পুলিশ বলছে, ফ্ল্যাট বন্ধ করে কিছুদিনের জন্য লন্ডনে যান সন্ধ্যা শর্মা। সেই সুযোগে ফ্ল্যাটটির যাবতীয় কাগজপত্র জাল করে মনোজের নেতৃত্বাধীন দল। তার দীর্ঘ অনুপস্থিতিতে সেটির সদর দরজার চাবিও ভেঙে ফেলেন তারা। ঘরে থাকা জিনিসপত্র লুকিয়ে ফেলেন।

সন্ধ্যা শর্মা বলেন, লন্ডন থেকে ফিরে ফ্ল্যাটটি ফেরত চাই আমি। এ জন্য আমার কাছে দেড় কোটি টাকা দাবি করেন মনোজরা। এমনকি এ নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা।

নয়াদিল্লির সর্বপ্রিয়া বিহারে এক অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে মনোজের ফ্ল্যাট। সেই অ্যাপার্টমেন্টেরই সেকেন্ড ফ্লোরে সন্ধ্যার ফ্ল্যাট। তবে এখন পর্যন্ত এ নিয়ে ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটারের বক্তব্য পাওয়া যায়নি।

দিল্লি পুলিশ জানিয়েছে, আইপিসির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews