1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৫ আগস্ট, ২০১৯

এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ জিতলো বিরাট কোহলির দল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছে তারা।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমেরিকার লডারহিলে আগে ব্যাট করে রোহিত শর্মার হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৭ রান করে ভারত। জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ৯৮ রান করলে বৃষ্টি নামে। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। বৃষ্টি আইনের হিসাব-নিকাশে ভারত হয় ম্যাচ জয়ী।

শিখর ধাওয়ানের সঙ্গে রোহিতের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভারতকে ভালো শুরু এনে দেয়। ধাওয়ান ২৩ রানে ফিরে গেলে কোহলির সঙ্গে রোহিতের ৪৮ রানের জুটি স্বস্তিতে রাখে ভারতকে। ৫১ বলে ৬ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ৬৭ রান করে আউট হন রোহিত। কোহলি ২৮ রান করে থামেন।

শেষ দিকে ক্রুনাল পান্ডিয়ার ২ ছয়ে সাজানো ১৩ বলে ২০ রানের অপরাজিত ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবীন্দ্র জাদেজা ৯ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ানদের পক্ষে ওশানে থোমাস ও শেলডন কোট্রেল দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনার এভিন লুইস (০) ও সুনীল নারিন (৪) বিদায় নেন। এই ধাক্কা ক্যারিবিয়ানরা সামলে নেয় নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে। তাদের ৭৬ রানের জুটি থামে ক্রুনালের জোড়া ধাক্কায়। এই বাঁহাতি স্পিনার তার তৃতীয় ওভারে পুরান (১৯) ও পাওয়েলকে (৫৪) ফেরান। ক্রুনালের শেষ ওভারের তৃতীয় বলে নামে বৃষ্টি। কিয়েরন পোলার্ড ৮ ও শিমরন হেটমায়ার ৬ রানে অপরাজিত ছিলেন।

ক্রুনাল ৩.৩ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী মঙ্গলবার একই মাঠে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews