1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ রাজবাড়ীতে মে দিবসের প্রস্তুতিমূলক সভা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সমন্বিত উদ্যোগে কমছে যানজট; ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তি লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

ভারত থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় খালাস করতে পারছে না আমদানিকারকরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দিনাজপুর প্রতিনিধিঃ : আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলেও  শুল্ক জটিলতায় খালাস করতে পারছেন না বন্দরের আমদানিকারকরা। শুল্ক কমানো দাবী বন্দর ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলেন, খাদ্যমন্ত্রলয় থেকে চালের অনুমতি পাওয়ার পর ভারত থেকে চাল আমদানি করেন আমদানিকারকরা । এদিকে সার্ভারে ৬৩ শতাংশ শুল্ক নির্ধারণ থাকায় ৩ দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় ২ হাজার ৭১৯ মেট্রিকটন চাল। এছাড়াও বাংলাদেশে চাল আমদানির অপেক্ষায় ভারতে প্রায় ২০০ থেকে ২৫০ টি চাল বোঝায় ট্রাক দাঁড়িয়ে আছে পাইপ লাইনে।

আমদানিকারকরা বলেন, যদি ৬৩ শতাংশ শুল্ক দিয়ে চাল ছাড় করা হয়। তবে শুল্ক পরিবহন অন্যান্য খরচসহ প্রতি কেজির চালের মূল্য দাঁড়ায় প্রায় ৯০ টাকা। গত বছরের ২ শতাংশ শুল্ক দিয়ে চাল খালাস করা হয়েছিলো। এই বছরেও চাল আমদানির উপরে ২ শতাংশ শুল্ক করা হলে চালগুলো ছাড়করণ করতে পারবো।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তা এখনও কেউ ছাড়করণ করেনি। যদি কেউ ছাড়করণ করতে চায় তাহলে ৬৩ পয়েন্ট ২৫ শতাংশ শুল্ক দিয়ে ছাড়করণ করতে পারবেন।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়। পরে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ এপ্রিলে। গত ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই বন্দও দিয়ে প্রায় ২ হাজার ৭১৯ মেট্রিকটন চাল আমদানি হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews