ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ভিত্তিমূল্য ৫০ লাখ, কতো দাম পাবেন তামিম?

প্রতিনিধির নাম :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১১তম আসরের নিলাম শুরু হয়েছে ২৭ জানুয়ারি। শেষ দিনে আজ নিলামে উঠবেন বাংলাদেশি ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। নিলামে তামিম ইকবালের ভিত্তি মূল্য ৫০ লক্ষ রুপি।

বাংলাদেশী এই ওপেনার বেশ ভালো অবস্থানে আছেন। আশা করা হচ্ছে ,আজ নিলামে তামিম ইকবাল দল পেয়ে যাবেন।

এবারের আসরে নিলামে বাংলাদেশি ছয় জনের থেকে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান গতকাল দল পেয়েছেন। ২ কোটি রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়েয়েছে সানরাইজ হায়দরাবাদ এবং কাটার মাস্টার মোস্তাফিজ কে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এবার নিলামের জন্য ৫৭৮ জন খেলোয়াড়ের একটি চূড়ান্ত তালিকা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এদের মধ্যে ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৬ জন খেলোয়াড়কে নিয়ে ‘মার্কুই’ ক্যাটাগরি করা হয়েছে। সাকিব আল হাসানও ছিলেন এই ক্যাটাগরিতে। মার্কুই ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকায় সাকিবের ভিত্তি মূল্য ছিল ২ কোটি । অপরদিকে মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিলো ১ কোটি রুপি।

বাংলাদেশ থেকে মোট আটজন খেলোয়াড় আইপিএল নিলামের জন্য নাম লিখিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস বাদ পড়ে এখন ৬ জন আছেন নিলাম তালিকায়।

আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। কলকাতা নাইট রাইর্ডাসের হয়ে তিনি খেলেছেন ৪ কোটি রুপিতে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
২৫ বার পঠিত হয়েছে