ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ভ্যালেন্সিয়া স্ট্রাইকারে চোখ বার্সার

প্রতিনিধির নাম :

বার্সেলোনার উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ হাঁটুর ইনজুরিতে মৌসুমের বাকি সময় খেলতে পারবেন না। গোলের সামনে তার অভাব ভালোই টের পাচ্ছে বার্সেলোনা। নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে কাতালানরা ভালো খেললেও গোল পাচ্ছে না ঠিক মতো। সর্বশেষ লিগ ম্যাচে তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেছে বার্সেলোনা।

সুয়ারেজের জায়গা পূরণ করতে বার্সেলোনা তাই স্ট্রাইকার খুঁজছে। ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লউতারো মার্টিনেজের সঙ্গে তারা কথা বলছে বলেও গুঞ্জন আছে। তবে বার্সেলোনা প্রেসিডেন্ট মারিও বার্তামেউ বললেন, রদ্রিগো মরিনোর ব্যাপারে আলোচনা করছেন তারা।

তিনি বলেন, ‘অন্য ক্লাবের কার সঙ্গে আমাদের কথা হচ্ছে তা নিয়ে কথা বলবো না। তবে ভ্যালেন্সিয়া স্ট্রাইকার রদ্রিগো মরিনো আলোচনা আছে। সুয়ারেজের বদলি একজন ফুটবলার দলে আসবেন এটা নিশ্চিত। তবে বার্সেলোনা ‘বি’ দল থেকে আসবে নাকি অন্য কোন ক্লাব থেকে সেটা আমরা এখনও নিশ্চিত না। তবে আমাদের অনেক খেলোয়াড়কেই পছন্দ।’

বার্সেলোনা মেসিকে ঘিরেই আবর্তিত। গোল করার মূল দায়িত্বও মেসির। দলে মেসির সঙ্গে মানিয়ে খেলার মতো কাউকে দরকার বার্সার। এছাড়া বার্সা প্রেসিডেন্ট জানান, ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের কারণে তিনি ভীত নন। তারা ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। দলের নতুন কোচ সেতিয়েনের ওপর তাদের ভরসা আছে বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
১৪ বার পঠিত হয়েছে