ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অপ্রয়োজনীয় সিজার বন্ধে বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো—
সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা সক্রিয়

সংযুক্ত আরব আমিরাত সোমবার জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, ‘ক্ষেপণাস্ত্র ও ইউএভি হুমকির বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।’

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তেলের দাম ১১০ ডলারের ওপরে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চাপে থাকায় সোমবার তেলের দাম আরও বেড়েছে।

নর্থ সি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বেঞ্চমার্ক ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১১৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৫

লেবাননের কর্মকর্তারা জানায়, রোববার লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

বৈরুতের জেনাহ এলাকায় এক হামলায় অন্তত পাঁচ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে।
বৈরুতের পূর্বে আইন সাআদেহ শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় তিন জন নিহত ও তিন জন আহত হন।

দক্ষিণাঞ্চলের কফার হাত্তা শহরে আরেক হামলায় চার বছর বয়সী এক শিশুসহ সাত জন নিহত হয়েছে।
ট্রাম্পের সময়সীমা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ইরানকে দেওয়া সময়সীমা ২৪ ঘণ্টা বাড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী ও চিকিৎসা কর্মীরা জানান, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানলে, এতে চার জন আহত হয়েছে।

সেনাবাহিনী এএফপিকে জানায়, ভবনটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্পের ‘নরক’ হুমকি
হরমুজ প্রণালি পুনরায় না খুললে, ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার অঙ্গীকার করেন।
এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে বলেন, ট্রাম্পের ‘অবিবেচক পদক্ষেপে’ পুরো অঞ্চল জ্বলে উঠবে।

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান
ট্রাম্প জানান, ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ এক বিমান সেনাকে ‘দুঃসাহসিক’ ও ‘অলৌকিক’ অভিযানে উদ্ধার করা হয়েছে।

তবে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, এই অভিযান ‘সম্পূর্ণভাবে ব্যর্থ’ হয়েছে।

ট্রাম্প বলেন, অভিযানে  বেশ কয়েকটি মার্কিন বিমান অংশ নেয় এবং উদ্ধার হওয়া সদস্য গুরুতর আহত ছিলেন।

‘গভীর’ অভিযান
মার্কিন সংবাদমাধ্যম জানায়, উদ্ধার অভিযানে মার্কিন কমান্ডোরা ইরানের ভেতরে গভীরভাবে প্রবেশ করে।

ইরানের সামরিক বাহিনী জানায়, দক্ষিণ ইসফাহান প্রদেশের একটি পরিত্যক্ত বিমানবন্দর ব্যবহার করা হয়।

নিউইয়র্ক টাইমস ও সিবিএস জানায়, উদ্ধার হওয়া সেনা ও তার উদ্ধারকারীদের সরিয়ে নিতে ব্যবহারের কথা ছিল এমন দুটি বিমান ইরানেই আটকে পড়ে। পরে সেগুলো ধ্বংস করা হয়, যাতে সেগুলো ইরানের হাতে না পড়ে।

ওপেক প্লাস উৎপাদন বাড়াচ্ছে
ওপেক প্লাস জোট মে মাস থেকে দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তারা জানায়, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা মেরামত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এতে বৈশ্বিক তেল সরবরাহ দীর্ঘ সময় প্রভাবিত হতে পারে।

ইরানের বিমানবন্দরে হামলা
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন-ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ-পশ্চিম ইরানের কাসেম সোলাইমানি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

পোপের শান্তির আহ্বান
পোপ লিও চতুর্দশ যুদ্ধ শুরু করার ক্ষমতা যাদের হাতে, তাদেরকে শান্তি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পোপ হিসেবে প্রথম ইস্টার আশীর্বাদে তিনি বলেন, ‘আমরা সহিংসতার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছি। এতে আত্মসমর্পণ করছি। হাজারো মানুষের মৃত্যুর প্রতিও আমরা উদাসীন হয়ে যাচ্ছি।’

হলি সেপালখারে বিধিনিষেধ
অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত হলি সেপালখার গির্জায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, এখানে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়, দাফন করা হয় ও তিনি পুনরুত্থিত হন।
ইস্টার সানডেতে সাধারণত সরগরম থাকা পুরনো জেরুজালেম শহরের অলিগলিগুলো এবার অস্বাভাবিকভাবে শান্ত ছিল।

যুদ্ধের ছায়ায় উৎসবটি ম্লান হয়ে পড়ে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৮ বার পঠিত হয়েছে