ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী করিম প্রকাশ নিহত

প্রতিনিধির নাম :
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য মো. করিম প্রকাশ ওরফে মাহাত করিম (৩৭) নিহত হয়েছেন। রবিবার ভোর পাঁচটার দিকে শাপলাডেবা পাহাড়ে ডাকাত দলের আস্তানায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে আটটি বন্দুক ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৩০ রাউন্ড গুলি ফায়ার করে।
পুলিশ জানায়, রাতে ইয়াবার ব্যবসায়ী মো. করিম প্রকাশ মাহাত করিমের নেতৃত্বে একদল ডাকাত সড়কে কয়েকটি গাড়ি ও পথচারীকে আটকে ডাকাতি করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ মাহাত করিমের অস্ত্রের কারখানায় অভিযান চালায়। তার পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে পাহাড়ে ভিতর মাহাত করিমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
সন্ত্রাসী ডাকাত দলের সাথে বন্দুকযুদ্ধে ৫ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন— মহেশখালী থানার এস আই দীপক বিশ্বাস এএস আই সনজিব দাশ, কনেস্টবল মাহাতাব, জহির, রুবেল ও জনিদে।
নিহত করিম প্রকাশ ছোট মহেশখালীর দক্ষিণকূল এলাকার মৃত ইউচুপের ছেলে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন সড়কে ডাকাতি, পাহাড়ে সরকারী গাছপাচার, পানের বরজে ডাকাতি ও বনভূমি দখল করে আসছিল। তিনি তালিকা ভূক্ত ডাকাত দলের সদস্য।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চিহ্নিত ডাকাত ও অস্ত্রকারীগর, সন্ত্রসী, ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যহত থাকবে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
৯ বার পঠিত হয়েছে