ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

মহেশখালীর বাজারে আগুনে পুড়ল ৮ দোকান

প্রতিনিধির নাম :

কক্সবাজারের মহেশখালীর কালামারছরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মেডিকেল ল্যাব, ফার্মেসিসহ ৮টি দোকান পুড়ে গেছে।এসময় ল্যাব সরঞ্জাম, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মালামালসহ যাবতীয় পণ্য পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার ভোররাতে আগুনের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কালারমারছরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তারেক বিন শরীফ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে অন্য দিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় যায়। শুক্রবার ভোররাত তিনটার দিকে কালারমারছরার বাজারের আল-হামরা মেডিকেল ল্যাব এলাকায় আগুন ধরে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশে ফার্মেসি, ৪টি জেনারেল স্টোর, ২টি ওয়ার্কসপ ও একটি ওয়ার্কসপ মেশিনারীর দোকানে। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সব কিছু পুড়ে যায়।

কালারমারছরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তারেক বিন শরীফ জানান, আগুনে আল-হামরা মেডিকেলের ল্যাব সরঞ্জাম, টিভি, ফ্রিজ, ফার্মেসির ওষুধ, ৪টি জেনারেল স্টোরের মালামাল, ২টি মোটরসাইকেল ওয়ার্কসপে রাখা নতুন পুরাতন প্রায় ৫টি মোটর সাইকেল, গাড়ির বিভিন্ন মালামাল ও ওয়ার্কসপের বিভিন্ন মেশিনারি পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
২২ বার পঠিত হয়েছে