ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করল মেয়ে

প্রতিনিধির নাম :

পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়ে কর্তৃক নিজের মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছ। বুধবার সকাল দশটার দিকে মঠবাড়িয়া শহরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের পর মেয়ে তামান্না জেবীনকে (৩০) আটক করেছে

নিহত ওই নারীর নাম ফিরোজা নাসরিন (৫৫)। তিনি শহরের কলেজ পাড়ার সাবেক অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিন হাওলাদারের স্ত্রী ।

থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে মেয়ে তামান্না জেবীনের বিয়ে হয়। অল্প কিছুদিনের মধ্যে তাদের বিচ্ছেদ হলে তামান্না মায়ের বাড়িতে আশ্রয় নেয়। মঙ্গলবার মায়ের সঙ্গে ঝগড়া হয় তামান্নার। বুধবার সকাল দশটার দিকে মা ফিরোজা নাসরিন রান্নার কাজ করছিলেন। এসময় হঠাৎ মেয়ে জেবীন ধারালো বঁটি দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফিরোজা নাসরিনের ছেলে রিয়াজ উদ্দিন জানান, পৌনে এগারটার দিকে বাসায় এসে দরোজা খোলার জন্য মাকে ডাকেন। কিন্তু কারও কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরোজা ভেঙ্গে ভেতরে ঢোকেন। ঘরে ডুকে তিনি বোনকে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকতে এবং রান্না ঘরে বৃদ্ধা মায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে মসঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, ঘটনা তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
২৫ বার পঠিত হয়েছে