ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

মাঠ পছন্দ হয়নি ম্যানইউর

প্রতিনিধির নাম :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে আগামী বছরের মাঝামাঝিতে বাংলাদেশে ম্যানচেস্টার ইউনাইটেডকে খেলাতে চেয়েছিল বাফুফে। সেই ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে এসে অসন্তুষ্টিই প্রকাশ করল ম্যানইউর চার পরিদর্শকবিশিষ্ট প্রতিনিধিদলটি। তবে শিগিগর মাঠের অবস্থা পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে তাদের।

গতকাল মঙ্গলবার দুপুরে ভেন্যু পরিদর্শনের লক্ষ্যে বাংলাদেশে এসে পৌঁছায় চার সদস্যবিশিষ্ট ইউনাইটেড পরিদর্শক দল। ক্লাবটির পরিদর্শক দলে ছিলেন ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান, দুই কর্মকর্তা ফিলিপ ম্যাথু চার্লস জোনস ও ম্যালকম স্মিথ। বিকাল ৪টায় বাফুফের কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠ ও নিরাপত্তা পরিদর্শনে যান তারা। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে তার মন্ত্রণালয়েও এক দফা বৈঠকে বসেন তারা।

তবে পরিদর্শনের পর মাঠ নিয়েই তাদের প্রধান আপত্তিটা জানিয়েছে পরিদর্শক দল। মাঠে পাঁচ রকমের ঘাস নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এ ব্যাপারে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পাওয়া গ্রুপ এসএমজি ও অন্তর শোবিজের কর্মকর্তা ও সাবেক ফুটবলার আবদুল গাফফার বলেন, ‘তারা মাঠের ঘাস নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এখন অফ সিজনের ব্যাপারটা আমরা তাদের জানিয়েছি। আমরা এটাও বলেছি, মৌসুম শুরু হলে মাঠের অবস্থারও পরিবর্তন আসবে।’

ম্যানচেস্টার ইউনাইটেড দলের বাংলাদেশে আসার সম্ভাব্য সময় আগামী বছরের ২৩ অথবা ৩০ জুলাই। আবদুল গাফফার এ প্রসঙ্গে বলেন, ‘আমরা তাদের কাছে সম্ভাব্য তারিখ জানতে চেয়েছিলাম। তারা আগামী বছরের জুলাই মাসের ২৩ কিংবা ৩০ তারিখের কথা জানিয়েছে আমাদের।’

শুরুতে ম্যানইউর সঙ্গে ইউরোপীয় কোনো দলকে খেলানোর কথা থাকলেও এখন সেটা থেকে সরে এসেছে ফেডারেশন। বাংলাদেশ ফুটবল লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে তাদেরই বিপক্ষে খেলানো হবে রেড ডেভিলদের, জানালেন গাফফার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে