ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মানজুকিচের জোড়া গোলে নাপোলিকে হারালো জুভেন্টাস

প্রতিনিধির নাম :
মারিও মানজুকিচের জোড়া গোলে নাপোলিকে হারালো জুভেন্টাস। ঘরে মাঠে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় পেয়েছে মাসিসমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। এই ম্যাচেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচের ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে জুভেন্টাস। হোসে কায়েহনের পাস গোলমুখে ফাঁকায় পেয়ে জুভেন্টাসের জালে বল জড়ান ড্রিস মের্টেন্স। সমতায় ফেরার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি শক্তিশালী জুভেন্টাসকেও। ২৬তম মিনিটে রোনালদোর বাড়ানো দারুণ ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে হেডে গোলটি করেন মানজুকিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় টানা সাতবারের চ্যাম্পিয়নরা। গোলটিতে বড় কৃতিত্ব রোনালদোর। তার বাঁ পায়ের জোরালো শটে ঝাঁপিয়ে হাত লাগান কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা। বল পোস্টে লেগে অরক্ষিত মানজুকিচের পায়ে গিয়ে। সহজেই দ্বিতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।
৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লিওনার্দো বোনুচ্চি। কর্নার থেকে উড়ে আসা বলে রোনালদোর হেডের পর দূরের পোস্টের কাছ থেকে টোকা দিয়ে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
১৬ বার পঠিত হয়েছে