ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: বয়সের ভারে নুয়ে না পড়ে প্রতিনিয়ত পারফরম্যান্সে তাক লাগিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। প্রথমার্ধের ১৮ মিনিটে হেড থেকে গোল করার পর দ্বিতীয়ার্ধে তার অ্যাসিস্টের হ্যাটট্রিকে সিনসিনাটিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনাল জিতে ফাইনালে পা রেখেছে মেসির মায়ামি। সিনসিনাটির বিপক্ষে ঘরের মাঠের বাইরে এমন দাপুটে জয় মায়ামির আদায় সম্ভব হয়েছে কেবলই মেসির পারফরম্যান্সে। একাই জিতিয়েছেন তিনি মায়ামিকে।

প্রথমার্ধের ১৮ মিনিটে মাতেও সিলভেত্তির ক্রসে বল পেয়ে দারুণ হেডে মায়ামির গোলের সূচনা করেন মেসিই। এরপর দ্বিতীয়ার্ধে প্লেমেকারের ভূমিকায় অবতীর্ণ হন আর্জেন্টাইন তারকা। প্রথমে ৫৭ মিনিটে সিলভেত্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশসূচক এক পাস দেন তিনি। যা থেকে দূরের পোস্টে ডান পায়ের গোলে আরও একবার এগিয়ে যায় মায়ামি। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা মায়ামি গোলের দেখা পেয়েছে আরো দুটি। দুটিই এসেছে তাদেও আলেন্দের পা থেকে। আর দুটিতেই অ্যাসিস্ট করেন মেসি। ৬২ মিনিটে মাঝমাঠ থেকে মেসির কাছ থেকে বল পেয়ে একাই এগিয়ে যান আলেন্দে। পেয়ে বসেন গোলকিপারকে একা। সেখান থেকে ভুল করেননি ব্যবধান বাড়াতে। ৭৩ মিনিটে মেসিও একা পেয়ে বসেন গোলকিপারকে, কিন্তু পরাস্ত হন।

নিজের দ্বিতীয় গোল আদায়ে ব্যর্থ মেসি ৭৪ মিনিটে আবারও বল বাড়ান সুবিধাজনক অবস্থানে থাকা আলেন্দেকে। এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে আরেকবার গোল আদায় করে নেন তিনি। ফলে ৪-০ ব্যবধানে জয় আদায় করে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে চলে গেছে হাভিয়ের মাশ্চেরানোর শীষ্যরা। ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউ ইয়র্ক সিটির মধ্যকার সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ম্যাচের বিজয়ীর বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে মেসির মায়ামি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪ বার পঠিত হয়েছে