ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

মাহমুদকে কড়া ধমক বিসিবি সভাপতির

প্রতিনিধির নাম :

বারবারই খেলোয়াড়দের বিপক্ষে কথা বলছিলেন খালেদ মাহমুদ। এমনকি ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং আর পাতানো ম্যাচের অভিযোগও নাকি খেলোয়াড়দেরই সাজানো নাটক! পরশু রাতে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড়দের সভায় এই ভূমিকার জন্য বোর্ড সভাপতি নাজমুল হাসানের তোপের মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এই বোর্ড পরিচালক।

২২ অক্টোবর বোর্ড কর্মকর্তাদের নিজেদের সভায় বিসিবির সাবেক খেলোয়াড়-পরিচালকেরাই বর্তমান খেলোয়াড়দের প্রতি বেশি আক্রমণাত্মক ছিলেন। মাহমুদ পরশু রাতের সভায়ও ধরে রাখেন সেই ধারাবাহিকতা। সভার একাধিক সূত্র জানিয়েছে, তিনি নাকি ঢাকার ক্রিকেটে কোনো পাতানো ম্যাচ হয় না বলে দাবি করেছেন সভায়। আম্পায়ারদের দু-একটি ভুল ছাড়া বাকি সবই নাকি কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সাজানো নাটক। মাহমুদ বারবার খেলোয়াড়দেরই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর একপর্যায়ে তাঁর ওপর খেপে যান বোর্ড সভাপতি নাজমুল হাসান। উচ্চ স্বরে তিনি বলে ওঠেন, ‘চুপ করো। তুমি (খালেদ মাহমুদ) আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! আমাকে অনেক ভুল বুঝাইছ এত দিন।’ এর আগে ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে নাজমুল হাসান একপর্যায়ে স্বীকার করেন, বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদের বেতন নেওয়া, ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করানো স্বার্থের সংঘাত সৃষ্টি করছে। পরশু রাতে সভার শুরুতে বিসিবি সভাপতি মেহেদী হাসান মিরাজকেও বকাঝকা করেন তাঁর ফোন না ধরায়। তবে আস্তে আস্তে ক্রিকেটারদের সঙ্গে নাজমুল হাসানের কথাবার্তা স্বাভাবিক হয়ে আসে। সভায় ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান আর তামিম ইকবালই ছিলেন বেশি সরব। জাতীয় দলের বাকি সিনিয়র ক্রিকেটাররা বলতে গেলে কথাই বলেননি। ওদিকে খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতি পূরণের কাজ গতকাল থেকেই শুরু করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিভিন্ন বিভাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন তিনি। খেলোয়াড়দের আর্থিক দাবিদাওয়াগুলো মেটানোর চেষ্টাই আগে করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র। প্রায় সব খেলাতেই বাড়বে খেলোয়াড়দের টাকা। জাতীয় লিগের পারিশ্রমিক এবং অন্যান্য ভাতা বেড়ে হবে প্রায় দ্বিগুণ। জাতীয় দলের খেলোয়াড়দের বেতন, ম্যাচ ফি—সবই বাড়বে উল্লেখযোগ্য হারে। অনুশীলনের ইনডোরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসাতে প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগও শুরু হয়ে গেছে গতকালই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
১০ বার পঠিত হয়েছে