ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

মিয়ানমারের উপর চাপ প্রয়োগের কথা বললেন : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : অন্যান্য রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পের মতো ভাসানচরেও যুক্ত হচ্ছে জাতিসংঘের শরনার্থীবিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর। ভাসানচর পরিদর্শন করে এসে করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগে আবারো আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।

আন্তর্জাতিক মান বজায় রেখে ভাসানচরে বাংলাদেশ সরকার মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নির্মাণ করেছে বিশাল অবকাঠামো। সেখানে ধাপে ধাপে পৌঁছেছে ১৯ হাজারের মতো রোহিঙ্গানির্মাণের পূর্বে ক্যাম্পের জীবনমান নিয়ে শঙ্কা জানিয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। সেই ভাসানচর ঘুরে এসেই উচ্ছ্বসিত প্রশংসা করেছে ইউএনএইচসিআর।

বুধবার (২ জুন) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় আন্তর্জাতিক সংস্থাটির প্রতিনিধিরা করোনাকালে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন প্রশ্নে মিয়ানমারের জান্তা সরকারের সময়ে পরিস্থিতি অনেক জটিল বলেও শঙ্কার কথা জানান জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন কর্মকর্তা গিলিয়ান ট্রিগস।

এদিকে রোহিঙ্গাদের ফেরত না নেওয়ায় হতাশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জাতিসংঘকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান।

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজই ইউএনএইচসিআরের এ প্রতিনিধিদলটি ঢাকা ছেড়ে যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
১৯ বার পঠিত হয়েছে