1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

মুসলিমকে কেন মুখ্যমন্ত্রী করা হয়নি, তারা কি ‘বন্ডেড লেবার’?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

ভারতের উত্তর প্রদেশে এ পর্যন্ত কোনো মুসলিমকে কেন মুখ্যমন্ত্রী করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশের খাদ্য ও গণবণ্টনমন্ত্রী।

সোমবার লখনৌতে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান বিরোধীদের উদ্দেশে এ প্রশ্ন ছুড়ে দেন।

রামবিলাস পাসোয়ান বলেন, মুসলিমরা কি ‘বন্ডেড লেবার’ যে তারা কেবল মুলায়ম সিং যাদব (সমাজবাদী পার্টি), অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি), মায়াবতী (বহুজন সমাজ পার্টি) বা কংগ্রেসকে ভোট দেবে?

তিনি বলেন, উত্তর প্রদেশে মুসলিমদের অনেক বড় জনগোষ্ঠী রয়েছে। এজন্য তারা কেবল মুসলিমদের ভোট চান। উত্তর প্রদেশে কেন এতদিন কোনো মুসলিমকে মুখ্যমন্ত্রী করা হয়নি? এরকম বিহারেই বা হয়নি কেন?’

রামবিলাস পাসোয়ান আরো বলেন, ‘একবার বিহারে আমার সুযোগ এসেছিল, আমি মুসলিম মুখ্যমন্ত্রী করার জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু লালুপ্রসাদ যাদব (আরজেডি প্রধান) তার স্ত্রী রাবড়ি দেবীকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন।

মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, মুসলিমদের বলতে চাই, আপনাদের বিজেপির ভয় দেখানো হচ্ছে। কিন্তু আপনাদের স্পষ্ট বুঝতে হবে আপনারা কী ‘বন্ডেড লেবার’? আপনারা সরকারের সামনে আপনাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরুন এবং তারপরে কোনো দল সম্পর্কে সিদ্ধান্ত নিন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews